← সব সূরা
১০১. আল কারিয়া

মাক্কী · ১১ আয়াত

আরবি নাম القارعة · মাক্কী সূরা · ১১ আয়াত

১০১. আল কারিয়া

বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আল কারিয়া পড়ুন ও শুনুন

সূরা আল কারিয়া এর আয়াতসমূহ

১০১-১ : মহাপ্রলয়,
১০১-২ : মহাপ্রলয় কী?
১০১-৩ : মহাপ্রলয় সম্বন্ধে তুমি কী জান?
১০১-৪ : সেই দিন মানুষ হইবে বিক্ষিপ্ত পতংগের মত
১০১-৫ : এবং পর্বতসমূহ হইবে ধূনিত রংগিন পশমের মত।
১০১-৬ : তখন যাহার পাল্লা ভারি হইবে,
১০১-৭ : সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন।
১০১-৮ : কিন্তু যাহার পাল্লা হাল্‌কা হইবে
১০১-৯ : তাহার স্থান হইবে ‘হাবিয়া’।
১০১-১০ : তুমি কি জান উহা কী?
১০১-১১ : উহা অতি উত্তপ্ত অগ্নি।