← সব সূরা
১০৫. আল ফীল

মাক্কী · আয়াত

আরবি নাম الفيل · মাক্কী সূরা · আয়াত

১০৫. আল ফীল

আরবি, বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আল ফীল পড়ুন ও শুনুন

সূরা আল ফীল এর আয়াতসমূহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
اَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِاَصۡحٰبِ الۡفِيۡلِؕ‏﴿۱﴾
১০৫-১ : তুমি কি দেখ নাই, তোমার প্রতিপালক হস্তী - অধিপতিদের প্রতি কী করিয়াছিলেন?
اَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِىۡ تَضۡلِيۡلٍۙ‏﴿۲﴾
১০৫-২ : তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই?
وَّاَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا اَبَابِيۡلَۙ‏﴿۳﴾
১০৫-৩ : উহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষী প্রেরণ করেন,
تَرۡمِيۡهِمۡ بِحِجَارَةٍ مِّنۡ سِجِّيۡلٍۙ‏﴿۴﴾
১০৫-৪ : যাহারা উহাদের উপর প্রস্তর - কংকর নিক্ষেপ করে।
فَجَعَلَهُمۡ كَعَصۡفٍ مَّاۡكُوۡلٍ‏﴿۵﴾
১০৫-৫ : অতঃপর তিনি উহাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করেন।