← সব সূরা
১০৭. আল মাউন

মাক্কী · আয়াত

আরবি নাম الماعون · মাক্কী সূরা · আয়াত

১০৭. আল মাউন

বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আল মাউন পড়ুন ও শুনুন

সূরা আল মাউন এর আয়াতসমূহ

১০৭-১ : তুমি কি দেখিয়াছ তাহাকে, যে দীনকে অস্বীকার করে?
১০৭-২ : সে তো সে - ই, যে ইয়াতীমকে রূঢ়ভাবে তাড়াইয়া দেয়
১০৭-৩ : এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
১০৭-৪ : সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের,
১০৭-৫ : যাহারা তাহাদের সালাত সম্বন্ধে উদাসীন,
১০৭-৬ : যাহারা লোক দেখানোর জন্য উহা করে,
১০৭-৭ : এবং গৃহস্থালীর প্রয়োজনীয় ছোট - খাট সাহায্য দানে বিরত থাকে।