দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
আরবি নাম الكافرون · মাক্কী সূরা · ৬ আয়াত
১০৯. আল কাফিরূন
বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আল কাফিরূন পড়ুন ও শুনুন
সূরা আল কাফিরূন এর আয়াতসমূহ
১০৯-১ : বল, ‘হে কাফিররা!
১০৯-২ : ‘আমি তাহার ‘ইবাদত করি না যাহার ‘ইবাদত তোমরা কর
১০৯-৩ : এবং তোমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাঁহার ‘ইবাদত আমি করি,
১০৯-৪ : ‘এবং আমি ‘ইবাদতকারী নই তাহার যাহার ‘ইবাদত তোমরা করিয়া আসিতেছ।
১০৯-৫ : ‘এবং তোমরাও তাঁহার ‘ইবাদতকারী নও যাঁহার ‘ইবাদত আমি করি।
১০৯-৬ : ‘তোমাদের দীন তোমাদের, আমার দীন আমার।’