← সব সূরা
১১১. আল লাহাব

মাক্কী · আয়াত

আরবি নাম المسد · মাক্কী সূরা · আয়াত

১১১. আল লাহাব

আরবি, বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আল লাহাব পড়ুন ও শুনুন

সূরা আল লাহাব এর আয়াতসমূহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
تَبَّتۡ يَدَاۤ اَبِىۡ لَهَبٍ وَّتَبَّؕ‏﴿۱﴾
১১১-১ : ধ্বংস হউক, আবূ আল লাহাবের দুই হস্ত এবং ধ্বংস হউক সে নিজেও।
مَاۤ اَغۡنٰى عَنۡهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ‏﴿۲﴾
১১১-২ : উহার ধন - সম্পদ ও উহার উপার্জন উহার কোন কাজে আসে নাই।
سَيَصۡلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ‏﴿۳﴾
১১১-৩ : অচিরে সে প্রবেশ করিবে লেলিহান অগ্নিতে
وَّامۡرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الۡحَطَبِ‌ۚ‏﴿۴﴾
১১১-৪ : এবং তাহার স্ত্রীও - যে ইন্ধন বহন করে,
فِىۡ جِيۡدِهَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ‏﴿۵﴾
১১১-৫ : তাহার গলদেশে পাকান রজ্জু।