আয়াত ২তাফসীরসংরক্ষণلَيۡسَ لِـوَقۡعَتِهَا كَاذِبَةٌ ۘ﴿۲﴾৫৬-২ : ইহার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না।
আয়াত ৩তাফসীরসংরক্ষণخَافِضَةٌ رَّافِعَةٌ ۙ﴿۳﴾৫৬-৩ : ইহা কাহাকেও করিবে নীচ, কাহাকেও করিবে সম্মুন্নত ;
আয়াত ৪তাফসীরসংরক্ষণاِذَا رُجَّتِ الۡاَرۡضُ رَجًّا ۙ﴿۴﴾৫৬-৪ : যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী,
আয়াত ৫তাফসীরসংরক্ষণوَّبُسَّتِ الۡجِبَالُ بَسًّا ۙ﴿۵﴾৫৬-৫ : এবং পর্বতমালা চূর্ণ - বিচূর্ণ হইয়া পড়িবে,
আয়াত ৬তাফসীরসংরক্ষণفَكَانَتۡ هَبَآءً مُّنۡۢبَـثًّا ۙ﴿۶﴾৫৬-৬ : ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত ধূলিকণায়;
আয়াত ৭তাফসীরসংরক্ষণوَّكُنۡـتُمۡ اَزۡوَاجًا ثَلٰـثَـةً ؕ﴿۷﴾৫৬-৭ : এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে তিন শ্রেণীতে -
আয়াত ৮তাফসীরসংরক্ষণفَاَصۡحٰبُ الۡمَيۡمَنَةِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَيۡمَنَةِ ؕ﴿۸﴾৫৬-৮ : ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!
আয়াত ৯তাফসীরসংরক্ষণوَاَصۡحٰبُ الۡمَشۡـَٔـمَةِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡمَشۡـَٔـمَةِؕ﴿۹﴾৫৬-৯ : এবং বাম দিকের দল; কত হতভাগ্য বাম দিকের দল!
আয়াত ১৩তাফসীরসংরক্ষণثُلَّةٌ مِّنَ الۡاَوَّلِيۡنَۙ﴿۱۳﴾৫৬-১৩ : বহুসংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে;
আয়াত ১৪তাফসীরসংরক্ষণوَقَلِيۡلٌ مِّنَ الۡاٰخِرِيۡنَؕ﴿۱۴﴾৫৬-১৪ : এবং অল্পসংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে।
আয়াত ১৬তাফসীরসংরক্ষণمُّتَّكِـــِٕيۡنَ عَلَيۡهَا مُتَقٰبِلِيۡنَ﴿۱۶﴾৫৬-১৬ : উহারা হেলান দিয়া বসিবে, পরস্পর মুখোমুখি হইয়া।
আয়াত ১৭তাফসীরসংরক্ষণيَطُوۡفُ عَلَيۡهِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَۙ﴿۱۷﴾৫৬-১৭ : তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির - কিশোরেরা
আয়াত ১৮তাফসীরসংরক্ষণبِاَكۡوَابٍ وَّاَبَارِيۡقَ ۙ وَكَاۡسٍ مِّنۡ مَّعِيۡنٍۙ﴿۱۸﴾৫৬-১৮ : পানপাত্র, কুঁজা ও প্রস্রবণ - নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা লইয়া।
আয়াত ১৯তাফসীরসংরক্ষণلَّا يُصَدَّعُوۡنَ عَنۡهَا وَلَا يُنۡزِفُوۡنَۙ﴿۱۹﴾৫৬-১৯ : সেই সুরা পানে তাহাদের শিরঃপীড়া হইবে না, তাহারা জ্ঞানহারাও হইবে না -
আয়াত ২১তাফসীরসংরক্ষণوَلَحۡمِ طَيۡرٍ مِّمَّا يَشۡتَهُوۡنَؕ﴿۲۱﴾৫৬-২১ : আর তাহাদের ঈপ্সিত পাখির গোশ্ত লইয়া,
আয়াত ২৪তাফসীরসংরক্ষণجَزَآءًۢ بِمَا كَانُوۡا يَعۡمَلُوۡنَ ﴿۲۴﴾৫৬-২৪ : তাহাদের কর্মের পুরস্কারস্বরূপ।
আয়াত ২৫তাফসীরসংরক্ষণلَا يَسۡمَعُوۡنَ فِيۡهَا لَغۡوًا وَّلَا تَاۡثِيۡمًا ۙ﴿۲۵﴾৫৬-২৫ : সেখানে তাহারা শুনিবে না কোন অসার অথবা পাপবাক্য,
আয়াত ২৭তাফসীরসংরক্ষণوَاَصۡحٰبُ الۡيَمِيۡنِ ۙ مَاۤ اَصۡحٰبُ الۡيَمِيۡنِؕ ﴿۲۷﴾৫৬-২৭ : আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডানদিকের দল!
আয়াত ২৮তাফসীরসংরক্ষণفِىۡ سِدۡرٍ مَّخۡضُوۡدٍۙ﴿۲۸﴾৫৬-২৮ : তাহারা থাকিবে এমন উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ,
আয়াত ৩৩তাফসীরসংরক্ষণلَّا مَقۡطُوۡعَةٍ وَّلَا مَمۡنُوۡعَةٍۙ﴿۳۳﴾৫৬-৩৩ : যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধও হইবে না।
আয়াত ৩৫তাফসীরসংরক্ষণاِنَّاۤ اَنۡشَاۡنٰهُنَّ اِنۡشَآءًۙ﴿۳۵﴾৫৬-৩৫ : উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষরূপে -
আয়াত ৩৯তাফসীরসংরক্ষণثُلَّةٌ مِّنَ الۡاَوَّلِيۡنَۙ﴿۳۹﴾৫৬-৩৯ : তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে,
আয়াত ৪০তাফসীরসংরক্ষণوَثُلَّةٌ مِّنَ الۡاٰخِرِيۡنَؕ﴿۴۰﴾৫৬-৪০ : এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে।
আয়াত ৪১তাফসীরসংরক্ষণوَاَصۡحٰبُ الشِّمَالِ ۙ مَاۤ اَصۡحٰبُ الشِّمَالِؕ﴿۴۱﴾৫৬-৪১ : আর বামদিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!
আয়াত ৪২তাফসীরসংরক্ষণفِىۡ سَمُوۡمٍ وَّحَمِيۡمٍۙ﴿۴۲﴾৫৬-৪২ : উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে,
আয়াত ৪৫তাফসীরসংরক্ষণاِنَّهُمۡ كَانُوۡا قَبۡلَ ذٰ لِكَ مُتۡرَفِيۡنَۚ ۖ﴿۴۵﴾৫৬-৪৫ : ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ - বিলাসে
আয়াত ৪৬তাফসীরসংরক্ষণوَكَانُوۡا يُصِرُّوۡنَ عَلَى الۡحِنۡثِ الۡعَظِيۡمِۚ﴿۴۶﴾৫৬-৪৬ : এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপকর্মে।
আয়াত ৪৭তাফসীরসংরক্ষণوَكَانُوۡا يَقُوۡلُوۡنَ ۙ اَٮِٕذَا مِتۡنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَۙ ﴿۴۷﴾৫৬-৪৭ : আর উহারা বলিত, ‘মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা?
আয়াত ৪৯তাফসীরসংরক্ষণقُلۡ اِنَّ الۡاَوَّلِيۡنَ وَالۡاٰخِرِيۡنَۙ﴿۴۹﴾৫৬-৪৯ : বল, ‘অবশ্যই পূর্ববর্তিগণ ও পরবর্তিগণ -
আয়াত ৫০তাফসীরসংরক্ষণلَمَجۡمُوۡعُوۡنَ ۙ اِلٰى مِيۡقَاتِ يَوۡمٍ مَّعۡلُوۡمٍ ﴿۵۰﴾৫৬-৫০ : সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে।
আয়াত ৫১তাফসীরসংরক্ষণثُمَّ اِنَّكُمۡ اَيُّهَا الضَّآلُّوۡنَ الۡمُكَذِّبُوۡنَۙ﴿۵۱﴾৫৬-৫১ : অতঃপর হে বিভ্রান্ত অস্বীকারকারীরা!
আয়াত ৫২তাফসীরসংরক্ষণلَاٰكِلُوۡنَ مِنۡ شَجَرٍ مِّنۡ زَقُّوۡمٍۙ﴿۵۲﴾৫৬-৫২ : তোমরা অবশ্যই আহার করিবে যাক্কূম বৃক্ষ হইতে,
আয়াত ৫৩তাফসীরসংরক্ষণفَمٰلِــُٔوۡنَ مِنۡهَا الۡبُطُوۡنَۚ﴿۵۳﴾৫৬-৫৩ : এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে,
আয়াত ৫৪তাফসীরসংরক্ষণفَشٰرِبُوۡنَ عَلَيۡهِ مِنَ الۡحَمِيۡمِۚ﴿۵۴﴾৫৬-৫৪ : পরে তোমরা পান করিবে উহার উপর অত্যুষ্ণ পানি -
আয়াত ৫৫তাফসীরসংরক্ষণفَشٰرِبُوۡنَ شُرۡبَ الۡهِيۡمِؕ﴿۵۵﴾৫৬-৫৫ : আর পান করিবে তৃষ্ণার্ত উষ্ট্রের ন্যায়।
আয়াত ৫৬তাফসীরসংরক্ষণهٰذَا نُزُلُهُمۡ يَوۡمَ الدِّيۡنِؕ﴿۵۶﴾৫৬-৫৬ : কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন।
আয়াত ৫৭তাফসীরসংরক্ষণنَحۡنُ خَلَقۡنٰكُمۡ فَلَوۡلَا تُصَدِّقُوۡنَ ﴿۵۷﴾৫৬-৫৭ : আমিই তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না?
আয়াত ৫৮তাফসীরসংরক্ষণاَفَرَءَيۡتُمۡ مَّا تُمۡنُوۡنَؕ ﴿۵۸﴾৫৬-৫৮ : তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে?
আয়াত ৫৯তাফসীরসংরক্ষণءَاَنۡتُمۡ تَخۡلُقُوۡنَهٗۤ اَمۡ نَحۡنُ الۡخٰلِقُوۡنَ ﴿۵۹﴾৫৬-৫৯ : উহা কি তোমরা সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
আয়াত ৬০তাফসীরসংরক্ষণنَحۡنُ قَدَّرۡنَا بَيۡنَكُمُ الۡمَوۡتَ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِيۡنَۙ﴿۶۰﴾৫৬-৬০ : আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি এবং আমি অক্ষম নই -
আয়াত ৬১তাফসীরসংরক্ষণعَلٰٓى اَنۡ نُّبَدِّلَ اَمۡثَالَـكُمۡ وَنُـنۡشِئَكُمۡ فِىۡ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۱﴾৫৬-৬১ : তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জান না।
আয়াত ৬২তাফসীরসংরক্ষণوَلَـقَدۡ عَلِمۡتُمُ النَّشۡاَةَ الۡاُوۡلٰى فَلَوۡلَا تَذَكَّرُوۡنَ ﴿۶۲﴾৫৬-৬২ : তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টি সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন কর না কেন?
আয়াত ৬৩তাফসীরসংরক্ষণاَفَرَءَيۡتُمۡ مَّا تَحۡرُثُوۡنَؕ﴿۶۳﴾৫৬-৬৩ : তোমরা যে বীজ বপন কর সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি?
আয়াত ৬৪তাফসীরসংরক্ষণءَاَنۡتُمۡ تَزۡرَعُوۡنَهٗۤ اَمۡ نَحۡنُ الزّٰرِعُوۡنَ ﴿۶۴﴾৫৬-৬৪ : তোমরা কি উহাকে অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?
আয়াত ৬৫তাফসীরসংরক্ষণلَوۡ نَشَآءُ لَجَـعَلۡنٰهُ حُطَامًا فَظَلۡتُمۡ تَفَكَّهُوۡنَ ﴿۶۵﴾৫৬-৬৫ : আমি ইচ্ছা করিলে ইহাকে খড় - কুটায় পরিণত করিতে পারি, তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা;
আয়াত ৬৮তাফসীরসংরক্ষণاَفَرَءَيۡتُمُ الۡمَآءَ الَّذِىۡ تَشۡرَبُوۡنَؕ﴿۶۸﴾৫৬-৬৮ : তোমরা যে পানি পান কর তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ?
আয়াত ৬৯তাফসীরসংরক্ষণءَاَنۡـتُمۡ اَنۡزَلۡـتُمُوۡهُ مِنَ الۡمُزۡنِ اَمۡ نَحۡنُ الۡمُنۡزِلُوۡنَ﴿۶۹﴾৫৬-৬৯ : তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আন, না আমি উহা বর্ষণ করি?
আয়াত ৭০তাফসীরসংরক্ষণلَوۡ نَشَآءُ جَعَلۡنٰهُ اُجَاجًا فَلَوۡلَا تَشۡكُرُوۡنَ ﴿۷۰﴾৫৬-৭০ : আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর না?
আয়াত ৭১তাফসীরসংরক্ষণاَفَرَءَيۡتُمُ النَّارَ الَّتِىۡ تُوۡرُوۡنَؕ﴿۷۱﴾৫৬-৭১ : তোমরা যে অগ্নি প্রজ্বলিত কর তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি?
আয়াত ৭২তাফসীরসংরক্ষণءَاَنۡتُمۡ اَنۡشَاۡتُمۡ شَجَرَتَهَاۤ اَمۡ نَحۡنُ الۡمُنۡشِـُٔـوۡنَ ﴿۷۲﴾৫৬-৭২ : তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি কর, না আমি সৃষ্টি করি?
আয়াত ৭৩তাফসীরসংরক্ষণنَحۡنُ جَعَلۡنٰهَا تَذۡكِرَةً وَّمَتَاعًا لِّلۡمُقۡوِيۡنَۚ﴿۷۳﴾৫৬-৭৩ : আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু।
আয়াত ৭৪তাফসীরসংরক্ষণفَسَبِّحۡ بِاسۡمِ رَبِّكَ الۡعَظِيۡمِ﴿۷۴﴾৫৬-৭৪ : সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
আয়াত ৭৫তাফসীরসংরক্ষণفَلَاۤ اُقۡسِمُ بِمَوٰقِعِ النُّجُوۡمِۙ﴿۷۵﴾৫৬-৭৫ : আমি শপথ করিতেছি নক্ষত্ররাজির অস্তাচলের,
আয়াত ৭৬তাফসীরসংরক্ষণوَاِنَّهٗ لَقَسَمٌ لَّوۡ تَعۡلَمُوۡنَ عَظِيۡمٌۙ﴿۷۶﴾৫৬-৭৬ : অবশ্যই ইহা এক মহাশপথ, যদি তোমরা জানিতে -
আয়াত ৭৯তাফসীরসংরক্ষণلَّا يَمَسُّهٗۤ اِلَّا الۡمُطَهَّرُوۡنَؕ﴿۷۹﴾৫৬-৭৯ : যাহারা পূত - পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করে না।
আয়াত ৮০তাফসীরসংরক্ষণتَنۡزِيۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِيۡنَ ﴿۸۰﴾৫৬-৮০ : ইহা জগতসমূহের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ।
আয়াত ৮১তাফসীরসংরক্ষণاَفَبِهٰذَا الۡحَـدِيۡثِ اَنۡتُمۡ مُّدۡهِنُوۡنَۙ﴿۸۱﴾৫৬-৮১ : তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে?
আয়াত ৮২তাফসীরসংরক্ষণوَتَجۡعَلُوۡنَ رِزۡقَكُمۡ اَنَّكُمۡ تُكَذِّبُوۡنَ ﴿۸۲﴾৫৬-৮২ : এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ !
আয়াত ৮৩তাফসীরসংরক্ষণفَلَوۡلَاۤ اِذَا بَلَغَتِ الۡحُـلۡقُوۡمَۙ﴿۸۳﴾৫৬-৮৩ : পরন্তু কেন নয় - প্রাণ যখন কণ্ঠাগত হয়
আয়াত ৮৫তাফসীরসংরক্ষণوَنَحۡنُ اَقۡرَبُ اِلَيۡهِ مِنۡكُمۡ وَلٰـكِنۡ لَّا تُبۡصِرُوۡنَ ﴿۸۵﴾৫৬-৮৫ : আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না।
আয়াত ৮৬তাফসীরসংরক্ষণفَلَوۡلَاۤ اِنۡ كُنۡتُمۡ غَيۡرَ مَدِيۡنِيۡنَۙ﴿۸۶﴾৫৬-৮৬ : তোমরা যদি কর্তৃত্বাধীন না হও!
আয়াত ৮৭তাফসীরসংরক্ষণتَرۡجِعُوۡنَهَاۤ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ ﴿۸۷﴾৫৬-৮৭ : তবে তোমরা উহা ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও।
আয়াত ৮৮তাফসীরসংরক্ষণفَاَمَّاۤ اِنۡ كَانَ مِنَ الۡمُقَرَّبِيۡنَۙ﴿۸۸﴾৫৬-৮৮ : যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয়,
আয়াত ৮৯তাফসীরসংরক্ষণفَرَوۡحٌ وَّ رَيۡحَانٌ ۙ وَّجَنَّتُ نَعِيۡمٍ﴿۸۹﴾৫৬-৮৯ : তবে তাহার জন্য রহিয়াছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান;
আয়াত ৯০তাফসীরসংরক্ষণوَاَمَّاۤ اِنۡ كَانَ مِنۡ اَصۡحٰبِ الۡيَمِيۡنِۙ﴿۹۰﴾৫৬-৯০ : আর যদি সে ডানদিকের একজন হয়,
আয়াত ৯১তাফসীরসংরক্ষণفَسَلٰمٌ لَّكَ مِنۡ اَصۡحٰبِ الۡيَمِيۡنِؕ﴿۹۱﴾৫৬-৯১ : তবে তাহাকে বলা হইবে, ‘হে দক্ষিণ পার্শ্ববর্তী! তোমার প্রতি শান্তি।’
আয়াত ৯২তাফসীরসংরক্ষণوَاَمَّاۤ اِنۡ كَانَ مِنَ الۡمُكَذِّبِيۡنَ الضَّآلِّيۡنَۙ﴿۹۲﴾৫৬-৯২ : কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়,
আয়াত ৯৩তাফসীরসংরক্ষণفَنُزُلٌ مِّنۡ حَمِيۡمٍۙ﴿۹۳﴾৫৬-৯৩ : তবে রহিয়াছে আপ্যায়ন অত্যুষ্ণ পানির দ্বারা,
আয়াত ৯৬তাফসীরসংরক্ষণفَسَبِّحۡ بِاسۡمِ رَبِّكَ الۡعَظِيۡمِ﴿۹۶﴾৫৬-৯৬ : অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।