৬১-৫ : স্মরণ কর, মূসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল, ‘হে আমার সম্প্রদায় ! তোমরা আমাকে কেন কষ্ট দিতেছ যখন তোমরা জান যে, আমি তোমাদের নিকট আল্লাহ্র রাসূল ? অতঃপর উহারা যখন বক্র পথ অবলম্বন করিল তখন আল্লাহ্ উহাদের হৃদয়কে বক্র করিয়া দিলেন। আল্লাহ্ পাপাচারী সম্প্রদায়কে হিদায়াত করেন না।
৬১-৬ : স্মরণ কর, মার্ইয়াম - তনয় ‘ঈসা বলিয়াছিল, ‘হে বনী ইস্রাঈল! অবশ্যই আমি তোমাদের নিকট আল্লাহ্র রাসূল এবং আমার পূর্ব হইতে তোমাদের নিকট যে তাওরাত রহিয়াছে আমি তাহার প্রত্যায়ন - কারী এবং আমার পরে আহ্মাদ নামে যে রাসূল আসিবেন আমি তাহার সুসংবাদদাতা। পরে সে যখন স্পষ্ট নিদর্শনসহ উহাদের নিকট আসিল তখন উহারা বলিতে লাগিল, ‘ইহা তো এক স্পষ্ট জাদু।’
৬১-৭ : যে ব্যক্তি ইসলামের দিকে আহূত হইয়াও আল্লাহ্ সম্বন্ধে মিথ্যা রচনা করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে ? আল্লাহ্ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করেন না।
৬১-১১ : উহা এই যে, তোমরা আল্লাহ্ ও তাঁহার রাসূলে বিশ্বাস স্থাপন করিবে এবং তোমাদের ধন - সম্পদ ও জীবন দ্বারা আল্লাহ্র পথে জিহাদ করিবে। ইহাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা জানিতে!