আয়াত ১তাফসীরসংরক্ষণسَاَلَ سَآٮِٕلٌ ۢ بِعَذَابٍ وَّاقِعٍۙ﴿۱﴾৭০-১ : এক ব্যক্তি চাহিল সংঘটিত হউক শাস্তি, যাহা অবধারিত -
আয়াত ২তাফসীরসংরক্ষণلِّلۡكٰفِرِيۡنَ لَيۡسَ لَهٗ دَافِعٌ ۙ﴿۲﴾৭০-২ : কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করিবার কেহ নাই।
আয়াত ৩তাফসীরসংরক্ষণمِّنَ اللّٰهِ ذِى الۡمَعَارِجِؕ ﴿۳﴾৭০-৩ : ইহা আসিবে আল্লাহ্র নিকট হইতে, তিনি সুমুচ্চ মর্যাদার অধিকারী।
আয়াত ৪তাফসীরসংরক্ষণتَعۡرُجُ الۡمَلٰٓٮِٕكَةُ وَ الرُّوۡحُ اِلَيۡهِ فِىۡ يَوۡمٍ كَانَ مِقۡدَارُهٗ خَمۡسِيۡنَ اَلۡفَ سَنَةٍۚ﴿۴﴾৭০-৪ : ফিরিশ্তা এবং রূহ্ আল্লাহ্র দিকে ঊর্ধ্বগামী হয় এমন এক দিনে, যাহার পরিমাণ পার্থিব পঞ্চাশ হাযার বৎসর।
আয়াত ৮তাফসীরসংরক্ষণيَوۡمَ تَكُوۡنُ السَّمَآءُ كَالۡمُهۡلِۙ﴿۸﴾৭০-৮ : সেদিন আকাশ হইবে গলিত ধাতুর মত
আয়াত ৯তাফসীরসংরক্ষণوَتَكُوۡنُ الۡجِبَالُ كَالۡعِهۡنِۙ﴿۹﴾৭০-৯ : এবং পর্বতসমূহ হইবে রঙ্গীন পশমের মত,
আয়াত ১০তাফসীরসংরক্ষণوَلَا يَسۡـَٔـلُ حَمِيۡمٌ حَمِيۡمًا ۖۚ﴿۱۰﴾৭০-১০ : এবং সুহৃদ সুহৃদের তত্ত্ব লইবে না,
আয়াত ১১তাফসীরসংরক্ষণيُّبَصَّرُوۡنَهُمۡؕ يَوَدُّ الۡمُجۡرِمُ لَوۡ يَفۡتَدِىۡ مِنۡ عَذَابِ يَوۡمِٮِٕذٍۢ بِبَنِيۡهِۙ﴿۱۱﴾৭০-১১ : উহাদেরকে করা হইবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেই দিনের শাস্তির বদলে দিতে চাইবে তাহার সন্তান - সন্ততিকে,
আয়াত ১৩তাফসীরসংরক্ষণوَفَصِيۡلَتِهِ الَّتِىۡ تُــْٔوِيۡهِۙ﴿۱۳﴾৭০-১৩ : তাহার জ্ঞাতি - গোষ্ঠীকে, যাহারা তাহাকে আশ্রয় দিত
আয়াত ১৪তাফসীরসংরক্ষণوَمَنۡ فِى الۡاَرۡضِ جَمِيۡعًا ۙ ثُمَّ يُنۡجِيۡهِۙ ﴿۱۴﴾৭০-১৪ : এবং পৃথিবীর সকলকে, যাহাতে এই মুক্তিপণ তাহাকে মুক্তি দেয়।
আয়াত ১৭তাফসীরসংরক্ষণتَدۡعُوۡا مَنۡ اَدۡبَرَ وَتَوَلّٰىۙ﴿۱۷﴾৭০-১৭ : জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকিবে, যে সত্যের প্রতি পৃষ্ঠপ্রদর্শন করিয়াছিল ও মুখ ফিরাইয়া লইয়াছিল।
আয়াত ১৮তাফসীরসংরক্ষণوَجَمَعَ فَاَوۡعٰى﴿۱۸﴾৭০-১৮ : যে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করিয়া রাখিয়াছিল।
আয়াত ১৯তাফসীরসংরক্ষণاِنَّ الۡاِنۡسَانَ خُلِقَ هَلُوۡعًا ۙ﴿۱۹﴾৭০-১৯ : মানুষ তো সৃজিত হইয়াছে অতিশয় অস্থিরচিত্তরূপে।
আয়াত ২০তাফসীরসংরক্ষণاِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوۡعًا ۙ﴿۲۰﴾৭০-২০ : যখন বিপদ তাহাকে স্পর্শ করে সে হয় হা - হুতাশকারী।
আয়াত ২১তাফসীরসংরক্ষণوَاِذَا مَسَّهُ الۡخَيۡرُ مَنُوۡعًا ۙ﴿۲۱﴾৭০-২১ : আর যখন কল্যাণ তাহাকে স্পর্শ করে সে হয় অতি কৃপণ ;
আয়াত ২৩তাফসীরসংরক্ষণالَّذِيۡنَ هُمۡ عَلٰى صَلَاتِهِمۡ دَآٮِٕمُوۡنَۙ﴿۲۳﴾৭০-২৩ : যাহারা তাহাদের সালাতে সদা প্রতিষ্ঠিত,
আয়াত ২৪তাফসীরসংরক্ষণوَالَّذِيۡنَ فِىۡۤ اَمۡوَالِهِمۡ حَقٌّ مَّعۡلُوۡمٌۙ﴿۲۴﴾৭০-২৪ : আর যাহাদের সম্পদে নির্ধারিত হক রহিয়াছে
আয়াত ২৬তাফসীরসংরক্ষণوَالَّذِيۡنَ يُصَدِّقُوۡنَ بِيَوۡمِ الدِّيۡنِۙ﴿۲۶﴾৭০-২৬ : এবং যাহারা কর্মফল দিবসকে সত্য বলিয়া জানে।
আয়াত ২৭তাফসীরসংরক্ষণوَالَّذِيۡنَ هُمۡ مِّنۡ عَذَابِ رَبِّهِمۡ مُّشۡفِقُوۡنَۚ﴿۲۷﴾৭০-২৭ : আর যাহারা তাহাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীতসন্ত্রস্ত -
আয়াত ২৮তাফসীরসংরক্ষণاِنَّ عَذَابَ رَبِّهِمۡ غَيۡرُ مَاۡمُوۡنٍ﴿۲۸﴾৭০-২৮ : নিশ্চয়ই তাহাদের প্রতিপালকের শাস্তি হইতে নিঃশংক থাকা যায় না -
আয়াত ২৯তাফসীরসংরক্ষণوَالَّذِيۡنَ هُمۡ لِفُرُوۡجِهِمۡ حٰفِظُوۡنَۙ﴿۲۹﴾৭০-২৯ : এবং যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে,
আয়াত ৩০তাফসীরসংরক্ষণاِلَّا عَلٰٓى اَزۡوَاجِهِمۡ اَوۡ مَا مَلَـكَتۡ اَيۡمَانُهُمۡ فَاِنَّهُمۡ غَيۡرُ مَلُوۡمِيۡنَۚ﴿۳۰﴾৭০-৩০ : তাহাদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসী ব্যতীত, ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না -
আয়াত ৩১তাফসীরসংরক্ষণفَمَنِ ابۡتَغٰى وَرَآءَ ذٰلِكَ فَاُولٰٓٮِٕكَ هُمُ الۡعٰدُوۡنَۚ ﴿۳۱﴾৭০-৩১ : তবে কেহ ইহাদেরকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমালংঘনকারী -
আয়াত ৩২তাফসীরসংরক্ষণوَالَّذِيۡنَ هُمۡ لِاَمٰنٰتِهِمۡ وَعَهۡدِهِمۡ رٰعُوۡنَ ۙ﴿۳۲﴾৭০-৩২ : এবং যাহারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে,
আয়াত ৩৩তাফসীরসংরক্ষণوَالَّذِيۡنَ هُمۡ بِشَهٰدٰتِهِمۡ قَآٮِٕمُوۡنَ ۙ﴿۳۳﴾৭০-৩৩ : আর যাহারা তাহাদের সাক্ষ্যদানে অটল,
আয়াত ৩৪তাফসীরসংরক্ষণوَالَّذِيۡنَ هُمۡ عَلٰى صَلَاتِهِمۡ يُحَافِظُوۡنَؕ﴿۳۴﴾৭০-৩৪ : এবং নিজেদের সালাতে যত্নবান -
আয়াত ৩৫তাফসীরসংরক্ষণاُولٰٓٮِٕكَ فِىۡ جَنّٰتٍ مُّكۡرَمُوۡنَؕ﴿۳۵﴾৭০-৩৫ : তাহারাই সম্মানিত হইবে জান্নাতে।
আয়াত ৩৬তাফসীরসংরক্ষণفَمَالِ الَّذِيۡنَ كَفَرُوۡا قِبَلَكَ مُهۡطِعِيۡنَۙ﴿۳۶﴾৭০-৩৬ : কাফিরদের হইল কি যে, উহারা তোমার দিকে ছুটিয়া আসিতেছে
আয়াত ৩৭তাফসীরসংরক্ষণعَنِ الۡيَمِيۡنِ وَعَنِ الشِّمَالِ عِزِيۡنَ﴿۳۷﴾৭০-৩৭ : দক্ষিণ ও বাম দিক হইতে, দলে দলে।
আয়াত ৩৮তাফসীরসংরক্ষণاَيَطۡمَعُ كُلُّ امۡرِىءٍ مِّنۡهُمۡ اَنۡ يُّدۡخَلَ جَنَّةَ نَعِيۡمٍۙ﴿۳۸﴾৭০-৩৮ : উহাদের প্রত্যেকে কি এই প্রত্যাশা করে যে, তাহাকে দাখিল করা হইবে প্রাচুর্যময় জান্নাতে?
আয়াত ৩৯তাফসীরসংরক্ষণكَلَّا ؕ اِنَّا خَلَقۡنٰهُمۡ مِّمَّا يَعۡلَمُوۡنَ﴿۳۹﴾৭০-৩৯ : কখনো না, আমি উহাদেরকে যাহা হইতে সৃষ্টি করিয়াছি তাহা উহারা জানে।
আয়াত ৪০তাফসীরসংরক্ষণفَلَاۤ اُقۡسِمُ بِرَبِّ الۡمَشٰرِقِ وَالۡمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوۡنَۙ﴿۴۰﴾৭০-৪০ : আমি শপথ করিতেছি উদয়াচলসমূহ ও অস্তাচলসমূহের অধিপতির - নিশ্চয়ই আমি সক্ষম,
আয়াত ৪১তাফসীরসংরক্ষণعَلٰٓى اَنۡ نُّبَدِّلَ خَيۡرًا مِّنۡهُمۡۙ وَمَا نَحۡنُ بِمَسۡبُوۡقِيۡنَ﴿۴۱﴾৭০-৪১ : উহাদের অপেক্ষা উৎকৃষ্টতর মানবগোষ্ঠীকে উহাদের স্থলবর্তী করিতে এবং ইহাতে আমি অক্ষম নই।
আয়াত ৪২তাফসীরসংরক্ষণفَذَرۡهُمۡ يَخُوۡضُوۡا وَيَلۡعَبُوۡا حَتّٰى يُلٰقُوۡا يَوۡمَهُمُ الَّذِىۡ يُوۡعَدُوۡنَۙ﴿۴۲﴾৭০-৪২ : অতএব উহাদেরকে বাকবিতণ্ডা ও ক্রীড়া - কৌতুকে মত্ত থাকিতে দাও, যে দিবস সম্পর্কে তাহাদেরকে সতর্ক করা হইয়াছিল, তাহার সম্মুখীন হওয়ার পূর্ব পর্যন্ত।
আয়াত ৪৩তাফসীরসংরক্ষণيَوۡمَ يَخۡرُجُوۡنَ مِنَ الۡاَجۡدَاثِ سِرَاعًا كَاَنَّهُمۡ اِلٰى نُصُبٍ يُّوۡفِضُوۡنَۙ﴿۴۳﴾৭০-৪৩ : সেদিন উহারা কবর হইতে বাহির হইবে দ্রুতবেগে, মনে হইবে উহারা কোন উপাসনালয়ের দিকে ধাবিত হইতেছে,
আয়াত ৪৪তাফসীরসংরক্ষণخَاشِعَةً اَبۡصَارُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٌ ؕ ذٰلِكَ الۡيَوۡمُ الَّذِىۡ كَانُوۡا يُوۡعَدُوۡنَ﴿۴۴﴾৭০-৪৪ : অবনত নেত্রে। হীনতা উহাদেরকে আচ্ছন্ন করিবে; ইহাই সেই দিন, যাহার বিষয়ে সতর্ক করা হইয়াছিল উহাদেরকে।