← সব সূরা
৭৮. আন্ নাবা

মাক্কী · ৪০ আয়াত

আরবি নাম النبأ · মাক্কী সূরা · ৪০ আয়াত

৭৮. আন্ নাবা

আরবি, বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আন্ নাবা পড়ুন ও শুনুন

সূরা আন্ নাবা এর আয়াতসমূহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
عَمَّ يَتَسَآءَلُوۡنَ‌ۚ‏﴿۱﴾
৭৮-১ : উহারা একে অপরের নিকট কী বিষয়ে জিজ্ঞাআস্ সাবাদ করিতেছে?
عَنِ النَّبَاِ الۡعَظِيۡمِۙ‏﴿۲﴾
৭৮-২ : সেই মহাসংবাদ বিষয়ে,
الَّذِىۡ هُمۡ فِيۡهِ مُخۡتَلِفُوۡنَؕ‏﴿۳﴾
৭৮-৩ : যেই বিষয়ে উহাদের মধ্যে মতানৈক্য আছে।
كَلَّا سَيَعۡلَمُوۡنَۙ‏﴿۴﴾
৭৮-৪ : কখনও না, উহাদের ধারণা অবাস্তব, উহারা শীঘ্র জানিতে পারিবে;
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُوۡنَ‏﴿۵﴾
৭৮-৫ : আবার বলি কখনও না, উহারা অচিরেই জানিবে।
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِهٰدًا ۙ‏﴿۶﴾
৭৮-৬ : আমি কি করি নাই ভূমিকে শয্যা
وَّالۡجِبَالَ اَوۡتَادًا ۙ‏﴿۷﴾
৭৮-৭ : ও পর্বতসমূহকে কীলক?
وَّخَلَقۡنٰكُمۡ اَزۡوَاجًا ۙ‏﴿۸﴾
৭৮-৮ : আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়,
وَّجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتًا ۙ‏﴿۹﴾
৭৮-৯ : তোমাদের নিদ্রাকে করিয়াছি বিশ্রাম,
وَّجَعَلۡنَا الَّيۡلَ لِبَاسًا ۙ‏﴿۱۰﴾
৭৮-১০ : করিয়াছি রাত্রিকে আবরণ,
وَّجَعَلۡنَا النَّهَارَ مَعَاشًا‏﴿۱۱﴾
৭৮-১১ : এবং করিয়াছি দিবসকে জীবিকা আহরণের সময়,
وَّبَنَيۡنَا فَوۡقَكُمۡ سَبۡعًا شِدَادًا ۙ‏﴿۱۲﴾
৭৮-১২ : আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্ত আকাশ
وَّ جَعَلۡنَا سِرَاجًا وَّهَّاجًا ۙ‏﴿۱۳﴾
৭৮-১৩ : এবং সৃষ্টি করিয়াছি প্রোজ্জ্বল দীপ।
وَّاَنۡزَلۡنَا مِنَ الۡمُعۡصِرٰتِ مَآءً ثَجَّاجًا ۙ‏﴿۱۴﴾
৭৮-১৪ : এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর বারি,
لِّـنُخۡرِجَ بِهٖ حَبًّا وَّنَبَاتًا ۙ‏﴿۱۵﴾
৭৮-১৫ : যাহাতে তদ্দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ,
وَّجَنّٰتٍ اَلۡفَافًا ؕ‏﴿۱۶﴾
৭৮-১৬ : ও ঘন সন্নিবিষ্ট উদ্যান।
اِنَّ يَوۡمَ الۡفَصۡلِ كَانَ مِيۡقَاتًا ۙ‏﴿۱۷﴾
৭৮-১৭ : নিশ্চয়ই নির্ধারিত আছে বিচার দিবস;
يَّوۡمَ يُنۡفَخُ فِى الصُّوۡرِ فَتَاۡتُوۡنَ اَفۡوَاجًا ۙ‏﴿۱۸﴾
৭৮-১৮ : সেই দিন শিংগায় ফুৎকার দেওয়া হইবে এবং তোমরা দলে দলে সমাগত হইবে,
وَّفُتِحَتِ السَّمَآءُ فَكَانَتۡ اَبۡوَابًا ۙ‏﴿۱۹﴾
৭৮-১৯ : আকাশ উন্মুক্ত করা হইবে, ফলে উহা হইবে বহু দ্বারবিশিষ্ট।
وَّ سُيِّرَتِ الۡجِبَالُ فَكَانَتۡ سَرَابًا ؕ‏﴿۲۰﴾
৭৮-২০ : এবং চলমান করা হইবে পর্বতসমূহকে, ফলে সেইগুলি হইয়া যাইবে মরীচিকা,
اِنَّ جَهَنَّمَ كَانَتۡ مِرۡصَادًا ۙ‏﴿۲۱﴾
৭৮-২১ : নিশ্চয় জাহান্নাম ওঁৎ পাতিয়া রহিয়াছে ;
لِّلطّٰغِيۡنَ مَاٰبًا ۙ‏﴿۲۲﴾
৭৮-২২ : সীমালংঘনকারীদের প্রত্যাবর্তনস্থল।
لّٰبِثِيۡنَ فِيۡهَاۤ اَحۡقَابًا‌ ۚ‏﴿۲۳﴾
৭৮-২৩ : সেখানে উহারা যুগ যুগ ধরিয়া অবস্থান করিবে,
لَا يَذُوۡقُوۡنَ فِيۡهَا بَرۡدًا وَّلَا شَرَابًا ۙ‏﴿۲۴﴾
৭৮-২৪ : সেখানে উহারা আস্বাদন করিবে না শৈত্য, না কোন পানীয় -
اِلَّا حَمِيۡمًا وَّغَسَّاقًا ۙ‏﴿۲۵﴾
৭৮-২৫ : ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত;
جَزَآءً وِّفَاقًا ؕ‏﴿۲۶﴾
৭৮-২৬ : ইহাই উপযুক্ত প্রতিফল।
اِنَّهُمۡ كَانُوۡا لَا يَرۡجُوۡنَ حِسَابًا ۙ‏﴿۲۷﴾
৭৮-২৭ : উহারা কখনও হিসাবের আশংকা করিত না,
وَّكَذَّبُوۡا بِاٰيٰتِنَا كِذَّابًا ؕ‏﴿۲۸﴾
৭৮-২৮ : এবং উহারা দৃঢ়তার সঙ্গে আমার নিদর্শনাবলী অস্বীকার করিয়াছিল।
وَكُلَّ شَىۡءٍ اَحۡصَيۡنٰهُ كِتٰبًا ۙ‏﴿۲۹﴾
৭৮-২৯ : সব কিছুই আমি সংরক্ষণ করিয়াছি লিখিতভাবে।
فَذُوۡقُوۡا فَلَنۡ نَّزِيۡدَكُمۡ اِلَّا عَذَابًا‏﴿۳۰﴾
৭৮-৩০ : অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, আমি তো তোমাদের শাস্তিই শুধু বৃদ্ধি করিব।
اِنَّ لِلۡمُتَّقِيۡنَ مَفَازًا ۙ‏﴿۳۱﴾
৭৮-৩১ : মুত্তাকীদের জন্য তো আছে সাফল্য,
حَدَآٮِٕقَ وَاَعۡنَابًا ۙ‏﴿۳۲﴾
৭৮-৩২ : উদ্যান, দ্রাক্ষা,
وَّكَوَاعِبَ اَتۡرَابًا ۙ‏﴿۳۳﴾
৭৮-৩৩ : সমবয়স্কা উদ্‌ভিন্ন যৌবনা তরুণী
وَّكَاۡسًا دِهَاقًا ؕ‏﴿۳۴﴾
৭৮-৩৪ : এবং পূর্ণ পানপাত্র।
لَا يَسۡمَعُوۡنَ فِيۡهَا لَـغۡوًا وَّلَا كِذّٰبًا‌ ۚ‏﴿۳۵﴾
৭৮-৩৫ : সেখানে তাহারা শুনিবে না অসার ও মিথ্যা বাক্য;
جَزَآءً مِّنۡ رَّبِّكَ عَطَآءً حِسَابًا ۙ‏﴿۳۶﴾
৭৮-৩৬ : ইহা পুরস্কার, যথোচিত দান তোমার প্রতিপালকের,
رَّبِّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَيۡنَهُمَا الرَّحۡمٰنِ‌ لَا يَمۡلِكُوۡنَ مِنۡهُ خِطَابًا‌ ۚ‏﴿۳۷﴾
৭৮-৩৭ : যিনি প্রতিপালক আকাশমণ্ডলী, পৃথিবী ও উহাদের অন্তর্বর্তী সমস্তকিছুর, যিনি দয়াময়; তাঁহার নিকট আবেদন - নিবেদনের শক্তি তাহাদের থাকিবে না।
يَوۡمَ يَقُوۡمُ الرُّوۡحُ وَالۡمَلٰٓٮِٕكَةُ صَفًّا ؕۙ لَّا يَتَكَلَّمُوۡنَ اِلَّا مَنۡ اَذِنَ لَهُ الرَّحۡمٰنُ وَقَالَ صَوَابًا‌‏﴿۳۸﴾
৭৮-৩৮ : সেই দিন রূহ্ ও ফিরিশ্‌তাগণ সারিবদ্ধভাবে দাঁড়াইবে ; দয়াময় যাহাকে অনুমতি দিবেন সে ব্যতীত অন্যেরা কথা বলিবে না এবং সে যথার্থ বলিবে।
ذٰلِكَ الۡيَوۡمُ الۡحَـقُّ‌ ۚ فَمَنۡ شَآءَ اتَّخَذَ اِلٰى رَبِّهٖ مَاٰبًا‏﴿۳۹﴾
৭৮-৩৯ : এই দিবস সুনিশ্চিত ; অতএব যাহার ইচ্ছা সে তাহার প্রতিপালকের শরণাপন্ন হউক।
اِنَّاۤ اَنۡذَرۡنٰـكُمۡ عَذَابًا قَرِيۡبًا ۖۚ يَّوۡمَ يَنۡظُرُ الۡمَرۡءُ مَا قَدَّمَتۡ يَدٰهُ وَيَقُوۡلُ الۡـكٰفِرُ يٰلَيۡتَنِىۡ كُنۡتُ تُرٰبًا‏﴿۴۰﴾
৭৮-৪০ : আমি তো তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করিলাম ; সেই দিন মানুষ তাহার কৃতকর্ম প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, ‘হায়, আমি যদি মাটি হইতাম !’