← সব সূরা
৮৩. আল মুতাফ্ফিফীন

মাক্কী · ৩৬ আয়াত

surah083
surah-icon
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
وَيۡلٌ لِّلۡمُطَفِّفِيۡنَۙ‏﴿۱﴾
৮৩-১ : দুর্ভোগ তাহাদের জন্য যাহারা মাপে কম দেয়,
الَّذِيۡنَ اِذَا اكۡتَالُوۡا عَلَى النَّاسِ يَسۡتَوۡفُوۡنَۖ‏﴿۲﴾
৮৩-২ : যাহারা লোকের নিকট হইতে মাপিয়া লইবার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে,
وَاِذَا كَالُوۡهُمۡ اَوْ وَّزَنُوۡهُمۡ يُخۡسِرُوۡنَؕ‏﴿۳﴾
৮৩-৩ : এবং যখন তাহাদের জন্য মাপিয়া অথবা ওজন করিয়া দেয়, তখন কম দেয়।
اَلَا يَظُنُّ اُولٰٓٮِٕكَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَۙ‏﴿۴﴾
৮৩-৪ : উহারা কি চিন্তা করে না যে, উহারা পুনরুত্থিত হইবে
لِيَوۡمٍ عَظِيۡمٍۙ‏﴿۵﴾
৮৩-৫ : মহাদিবসে?
يَّوۡمَ يَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِيۡنَؕ‏﴿۶﴾
৮৩-৬ : যেদিন দাঁড়াইবে সমস্ত মানুষ জগতসমূহের প্রতিপালকের সম্মুখে।
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡفُجَّارِ لَفِىۡ سِجِّيۡنٍؕ‏﴿۷﴾
৮৩-৭ : কখনও না, পাপাচারীদের ‘আমলনামা তো সিজ্জীনে আছে।
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا سِجِّيۡنٌؕ‏﴿۸﴾
৮৩-৮ : সিজ্জীন সম্পর্কে তুমি কী জান?
كِتٰبٌ مَّرۡقُوۡمٌؕ‏﴿۹﴾
৮৩-৯ : উহা চিহ্নিত ‘আমলনামা।
وَيۡلٌ يَّوۡمَٮِٕذٍ لِّلۡمُكَذِّبِيۡنَۙ‏﴿۱۰﴾
৮৩-১০ : সেই দিন দুর্ভোগ হইবে অস্বীকারকারীদের,
الَّذِيۡنَ يُكَذِّبُوۡنَ بِيَوۡمِ الدِّيۡنِؕ‏﴿۱۱﴾
৮৩-১১ : যাহারা কর্মফল দিবসকে অস্বীকার করে,
وَمَا يُكَذِّبُ بِهٖۤ اِلَّا كُلُّ مُعۡتَدٍ اَثِيۡمٍۙ‏﴿۱۲﴾
৮৩-১২ : কেবল প্রত্যেক পাপিষ্ঠ সীমালংঘনকারী ইহা অস্বীকার করে ;
اِذَا تُتۡلٰى عَلَيۡهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيۡرُ الۡاَوَّلِيۡنَؕ‏﴿۱۳﴾
৮৩-১৩ : উহার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইলে সে বলে, ‘ইহা পূর্ববর্তীদের উপকথা।’
كَلَّا‌ بَلۡ؄ رَانَ عَلٰى قُلُوۡبِهِمۡ مَّا كَانُوۡا يَكۡسِبُوۡنَ‏﴿۱۴﴾
৮৩-১৪ : কখনও নয় ; বরং উহাদের কৃতকর্মই উহাদের হৃদয়ে জঙ্ ধরাইয়াছে।
كَلَّاۤ اِنَّهُمۡ عَنۡ رَّبِّهِمۡ يَوۡمَٮِٕذٍ لَّمَحۡجُوۡبُوۡنَ‌ؕ‏﴿۱۵﴾
৮৩-১৫ : না, অবশ্যই সেই দিন উহারা উহাদের প্রতিপালক হইতে অন্তর্হিত থাকিবে ;
ثُمَّ اِنَّهُمۡ لَصَالُوا الۡجَحِيۡمِؕ ‏﴿۱۶﴾
৮৩-১৬ : অতঃপর উহারা তো জাহান্নামে প্রবেশ করিবে ;
ثُمَّ يُقَالُ هٰذَا الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَؕ‏﴿۱۷﴾
৮৩-১৭ : তৎপর বলা হইবে, ‘ইহাই তাহা যাহা তোমরা অস্বীকার করিতে।’
كَلَّاۤ اِنَّ كِتٰبَ الۡاَبۡرَارِ لَفِىۡ عِلِّيِّيۡنَؕ‏﴿۱۸﴾
৮৩-১৮ : অবশ্যই পূণ্যবানদের ‘আমলনামা ‌‘ইল্লিয়্যীনে,
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا عِلِّيُّوۡنَؕ‏﴿۱۹﴾
৮৩-১৯ : ‘ইল্লিয়্যীন সম্পর্কে তুমি কী জান ?
كِتٰبٌ مَّرۡقُوۡمٌۙ‏﴿۲۰﴾
৮৩-২০ : উহা চিহ্নিত ‘আমলনামা।
يَّشۡهَدُهُ الۡمُقَرَّبُوۡنَؕ‏﴿۲۱﴾
৮৩-২১ : যাহারা আল্লাহ্‌র সান্নিধ্যপ্রাপ্ত তাহারা উহা দেখে।
اِنَّ الۡاَبۡرَارَ لَفِىۡ نَعِيۡمٍۙ‏﴿۲۲﴾
৮৩-২২ : পুণ্যবানগণ তো থাকিবে পরম স্বাচ্ছন্দ্যে,
عَلَى الۡاَرَآٮِٕكِ يَنۡظُرُوۡنَۙ‏﴿۲۳﴾
৮৩-২৩ : তাহারা সুসজ্জিত আসনে বসিয়া অবলোকন করিবে।
تَعۡرِفُ فِىۡ وُجُوۡهِهِمۡ نَضۡرَةَ النَّعِيۡمِ‌ۚ‏﴿۲۴﴾
৮৩-২৪ : তুমি তাহাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখিতে পাইবে,
يُسۡقَوۡنَ مِنۡ رَّحِيۡقٍ مَّخۡتُوۡمٍۙ‏﴿۲۵﴾
৮৩-২৫ : তাহাদেরকে মোহর করা বিশুদ্ধ পানীয় হইতে পান করান হইবে;
خِتٰمُهٗ مِسۡكٌ ‌ؕ وَفِىۡ ذٰلِكَ فَلۡيَتَنَافَسِ الْمُتَنَافِسُوۡنَ‏﴿۲۶﴾
৮৩-২৬ : উহার মোহর মিস্‌কের, এ বিষয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক।
وَ مِزَاجُهٗ مِنۡ تَسۡنِيۡمٍۙ‏﴿۲۷﴾
৮৩-২৭ : উহার মিশ্রণ হইবে তাস্‌নীমের,
عَيۡنًا يَّشۡرَبُ بِهَا الۡمُقَرَّبُوۡنَؕ‏﴿۲۸﴾
৮৩-২৮ : ইহা একটি প্রস্রবণ, যাহা হইতে সান্নিধ্যপ্রাপ্তরা পান করে।
اِنَّ الَّذِيۡنَ اَجۡرَمُوۡا كَانُوۡا مِنَ الَّذِيۡنَ اٰمَنُوۡا يَضۡحَكُوۡنَ ۖ‏﴿۲۹﴾
৮৩-২৯ : যাহারা অপরাধী তাহারা তো মু’মিনদেরকে উপহাস করিত।
وَاِذَا مَرُّوۡا بِهِمۡ يَتَغَامَزُوۡنَ ۖ‏﴿۳۰﴾
৮৩-৩০ : এবং উহারা যখন মু’মিনদের নিকট দিয়া যাইত তখন চক্ষু টিপিয়া ইশারা করিত।
وَاِذَا انۡقَلَبُوۡۤا اِلٰٓى اَهۡلِهِمُ انْقَلَبُوۡا فَكِهِيۡنَ ۖ‏﴿۳۱﴾
৮৩-৩১ : এবং যখন উহাদের আপনজনের নিকট ফিরিয়া আসিত তখন উহারা ফিরিত উৎফুল্ল হইয়া,
وَاِذَا رَاَوۡهُمۡ قَالُوۡۤا اِنَّ هٰٓؤُلَاۤءِ لَـضَآلُّوۡنَۙ‏﴿۳۲﴾
৮৩-৩২ : এবং যখন উহাদেরকে দেখিত তখন বলিত, ‘ইহারাই তো পথভ্রষ্ট।’
وَمَاۤ اُرۡسِلُوۡا عَلَيۡهِمۡ حٰفِظِيۡنَۙ‏﴿۳۳﴾
৮৩-৩৩ : উহাদেরকে তো তাহাদের তত্ত্বাবধায়ক করিয়া পাঠান হয় নাই।
فَالۡيَوۡمَ الَّذِيۡنَ اٰمَنُوۡا مِنَ الۡكُفَّارِ يَضۡحَكُوۡنَۙ‏﴿۳۴﴾
৮৩-৩৪ : আজ মু’মিনগণ উপহাস করিতেছে কাফিরদেরকে,
عَلَى الۡاَرَآٮِٕكِۙ يَنۡظُرُوۡنَؕ‏﴿۳۵﴾
৮৩-৩৫ : সুসজ্জিত আসন হইতে উহাদেরকে অবলোকন করিয়া।
هَلۡ ثُوِّبَ الۡكُفَّارُ مَا كَانُوۡا يَفۡعَلُوۡنَ‏﴿۳۶﴾
৮৩-৩৬ : কাফিররা উহাদের কৃতকর্মের ফল পাইল তো?