← সব সূরা
৮৪. আল ইনশিকাক

মাক্কী · ২৫ আয়াত

surah084
surah-icon
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
اِذَا السَّمَآءُ انْشَقَّتۡۙ‏﴿۱﴾
৮৪-১ : যখন আকাশ বিদীর্ণ হইবে,
وَاَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡۙ‏﴿۲﴾
৮৪-২ : ও তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে এবং ইহাই তাহার করণীয়।
وَاِذَا الۡاَرۡضُ مُدَّتۡؕ‏﴿۳﴾
৮৪-৩ : এবং পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হইবে।
وَاَلۡقَتۡ مَا فِيۡهَا وَتَخَلَّتۡۙ‏﴿۴﴾
৮৪-৪ : ও পৃথিবী তাহার অভ্যন্তরে যাহা আছে তাহা বাহিরে নিক্ষেপ করিবে ও শূন্যগর্ভ হইবে।
وَاَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡؕ‏﴿۵﴾
৮৪-৫ : এবং তাহার প্রতিপালকের আদেশ পালন করিবে, ইহাই তাহার করণীয়; তখন তোমরা পুনরুত্থিত হইবেই।
يٰۤاَيُّهَا الۡاِنۡسَانُ اِنَّكَ كَادِحٌ اِلٰى رَبِّكَ كَدۡحًا فَمُلٰقِيۡهِ‌ۚ‏﴿۶﴾
৮৪-৬ : হে মানুষ! তুমি তোমার প্রতিপালকের নিকট পৌঁছা পর্যন্ত কঠোর সাধনা করিয়া থাক, পরে তুমি তাঁহার সাক্ষাৎ লাভ করিবে।
فَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ بِيَمِيۡنِهٖۙ‏﴿۷﴾
৮৪-৭ : যাহাকে তাহার ‘আমলনামা তাহার দক্ষিণ হস্তে দেওয়া হইবে
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابًا يَّسِيۡرًا ۙ‏﴿۸﴾
৮৪-৮ : তাহার হিসাব - নিকাশ সহজেই লওয়া হইবে
وَّيَنۡقَلِبُ اِلٰٓى اَهۡلِهٖ مَسۡرُوۡرًا ؕ‏﴿۹﴾
৮৪-৯ : এবং সে তাহার স্বজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরিয়া যাইবে;
وَاَمَّا مَنۡ اُوۡتِىَ كِتٰبَهٗ وَرَآءَ ظَهۡرِهٖۙ‏﴿۱۰﴾
৮৪-১০ : এবং যাহাকে তাহার ‘আমলনামা তাহার পৃষ্ঠের পশ্চাৎদিক হইতে দেওয়া হইবে
فَسَوۡفَ يَدۡعُوۡا ثُبُوۡرًا ۙ‏﴿۱۱﴾
৮৪-১১ : সে অবশ্য তাহার ধ্বংস আহ্বান করিবে;
وَّيَصۡلٰى سَعِيۡرًا ؕ‏﴿۱۲﴾
৮৪-১২ : এবং জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করিবে;
اِنَّهٗ كَانَ فِىۡۤ اَهۡلِهٖ مَسۡرُوۡرًا ؕ‏﴿۱۳﴾
৮৪-১৩ : সে তো তাহার স্বজনদের মধ্যে আনন্দে ছিল,
اِنَّهٗ ظَنَّ اَنۡ لَّنۡ يَّحُوۡرَ ۛۚ‏﴿۱۴﴾
৮৪-১৪ : সে তো ভাবিত যে, সে কখনই ফিরিয়া যাইবে না;
بَلٰٓى ۛۚ اِنَّ رَبَّهٗ كَانَ بِهٖ بَصِيۡرًا ؕ‏﴿۱۵﴾
৮৪-১৫ : নিশ্চয়ই ফিরিয়া যাইবে; তাহার প্রতিপালক তাহার উপর সবিশেষ দৃষ্টি রাখেন।
فَلَاۤ اُقۡسِمُ بِالشَّفَقِۙ‏﴿۱۶﴾
৮৪-১৬ : আমি শপথ করি অস্তরাগের,
وَالَّيۡلِ وَمَا وَسَقَۙ‏﴿۱۷﴾
৮৪-১৭ : এবং রাত্রির আর উহা যাহা কিছুর সমাবেশ ঘটায় তাহার,
وَالۡقَمَرِ اِذَا اتَّسَقَۙ‏﴿۱۸﴾
৮৪-১৮ : এবং শপথ চন্দ্রের, যখন ইহা পূর্ণ হয়;
لَتَرۡكَبُنَّ طَبَقًا عَنۡ طَبَقٍؕ‏﴿۱۹﴾
৮৪-১৯ : নিশ্চয় তোমরা ধাপে ধাপে আরোহণ করিবে।
فَمَا لَهُمۡ لَا يُؤۡمِنُوۡنَۙ‏﴿۲۰﴾
৮৪-২০ : সুতরাং উহাদের কি হইল যে, উহারা ঈমান আনে না
وَاِذَا قُرِئَ عَلَيۡهِمُ الۡقُرۡاٰنُ لَا يَسۡجُدُوۡنَ ؕ ۩‏﴿۲۱﴾
৮৪-২১ : এবং উহাদের নিকট কুরআন পাঠ করা হইলে উহারা সিজ্‌দা করে না?
بَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا يُكَذِّبُوۡنَ ۖ‏﴿۲۲﴾
৮৪-২২ : পরন্তু কাফিরগণ উহাকে অস্বীকার করে।
وَاللّٰهُ اَعۡلَمُ بِمَا يُوۡعُوۡنَ ۖ‏﴿۲۳﴾
৮৪-২৩ : এবং উহারা যাহা পোষণ করে আল্লাহ্‌ তাহা সবিশেষ অবগত।
فَبَشِّرۡهُمۡ بِعَذَابٍ اَلِيۡمٍۙ‏﴿۲۴﴾
৮৪-২৪ : সুতরাং উহাদেরকে মর্মন্তুদ শাস্তির সংবাদ দাও;
اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ اَجۡرٌ غَيۡرُ مَمۡنُوۡنٍ ‏﴿۲۵﴾
৮৪-২৫ : কিন্তু যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য রহিয়াছে নিরবচ্ছিন্ন পুরস্কার।