আয়াত ২তাফসীরসংরক্ষণوَالۡقَمَرِ اِذَا تَلٰٮهَا ۙ﴿۲﴾৯১-২ : শপথ চন্দ্রের, যখন উহা সূর্যের পর আবির্ভূত হয়,
আয়াত ৫তাফসীরসংরক্ষণوَالسَّمَآءِ وَمَا بَنٰٮهَا ۙ﴿۵﴾৯১-৫ : শপথ আকাশের এবং যিনি উহা নির্মাণ করিয়াছেন তাঁহার,
আয়াত ৬তাফসীরসংরক্ষণوَالۡاَرۡضِ وَمَا طَحٰٮهَا ۙ﴿۶﴾৯১-৬ : শপথ পৃথিবীর এবং যিনি উহাকে বিস্তৃত করিয়াছেন তাঁহার,
আয়াত ৭তাফসীরসংরক্ষণوَنَفۡسٍ وَّمَا سَوّٰٮهَا ۙ﴿۷﴾৯১-৭ : শপথ মানুষের এবং তাঁহার, যিনি উহাকে সুঠাম করিয়াছেন,
আয়াত ৮তাফসীরসংরক্ষণفَاَلۡهَمَهَا فُجُوۡرَهَا وَتَقۡوٰٮهَا ۙ﴿۸﴾৯১-৮ : অতঃপর উহাকে উহার অসৎর্কম ও উহার সৎকর্মের জ্ঞান দান করিয়াছেন।
আয়াত ৯তাফসীরসংরক্ষণقَدۡ اَفۡلَحَ مَنۡ زَكّٰٮهَا ۙ﴿۹﴾৯১-৯ : সে - ই সফলকাম হইবে, যে নিজেকে পবিত্র করিবে।
আয়াত ১০তাফসীরসংরক্ষণوَقَدۡ خَابَ مَنۡ دَسّٰٮهَا ؕ﴿۱۰﴾৯১-১০ : এবং সেই ব্যর্থ হইবে, যে নিজেকে কলুষাচ্ছন্ন করিবে।
আয়াত ১১তাফসীরসংরক্ষণكَذَّبَتۡ ثَمُوۡدُ بِطَغۡوٰٮهَآ ۙ﴿۱۱﴾৯১-১১ : সামূদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করিয়াছিল।
আয়াত ১২তাফসীরসংরক্ষণاِذِ انۡۢبَعَثَ اَشۡقٰٮهَا ۙ﴿۱۲﴾৯১-১২ : উহাদের মধ্যে যে সর্বাধিক হতভাগ্য, সে যখন তৎপর হইয়া উঠিল,
আয়াত ১৩তাফসীরসংরক্ষণفَقَالَ لَهُمۡ رَسُوۡلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقۡيٰهَا ؕ﴿۱۳﴾৯১-১৩ : তখন আল্লাহ্র রাসূল উহাদেরকে বলিল, ‘আল্লাহ্র উষ্ট্রী ও উহাকে পানি পান করাইবার বিষয়ে সাবধান হও।’
আয়াত ১৪তাফসীরসংরক্ষণفَكَذَّبُوۡهُ فَعَقَرُوۡهَا ۙفَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُمۡ بِذَنۡۢبِهِمۡ فَسَوّٰٮهَا ۙ﴿۱۴﴾৯১-১৪ : কিন্তু উহারা রাসূলকে অস্বীকার করিল এবং উহাকে কাটিয়া ফেলিল। উহাদের পাপের জন্য উহাদের প্রতিপালক উহাদেরকে সমূলে ধ্বংস করিয়া একাকার করিয়া দিলেন।