← সব সূরা
১১৩. আল ফালাক

মাক্কী · আয়াত

আরবি নাম الفلق · মাক্কী সূরা · আয়াত

১১৩. আল ফালাক

আরবি, বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আল ফালাক পড়ুন ও শুনুন

সূরা আল ফালাক এর আয়াতসমূহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ الۡفَلَقِۙ‏﴿۱﴾
১১৩-১ : বল, ‘আমি শরণ লইতেছি ঊষার স্রষ্টার
مِنۡ شَرِّ مَا خَلَقَۙ‏﴿۲﴾
১১৩-২ : ‘তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে,
وَمِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَۙ‏﴿۳﴾
১১৩-৩ : ‘অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের, যখন উহা গভীর হয়
وَمِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِى الۡعُقَدِۙ ‏﴿۴﴾
১১৩-৪ : ‘এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের, যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়
وَمِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ‏﴿۵﴾
১১৩-৫ : এবং অনিষ্ট হইতে হিংসুকের, যখন সে হিংসা করে।’