← সব সূরা
১১৪. আন্ নাস

মাক্কী · আয়াত

আরবি নাম الناس · মাক্কী সূরা · আয়াত

১১৪. আন্ নাস

আরবি, বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আন্ নাস পড়ুন ও শুনুন

সূরা আন্ নাস এর আয়াতসমূহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
قُلۡ اَعُوۡذُ بِرَبِّ النَّاسِۙ‏﴿۱﴾
১১৪-১ : বল, ‘আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের,
مَلِكِ النَّاسِۙ‏﴿۲﴾
১১৪-২ : ‘মানুষের অধিপতির,
اِلٰهِ النَّاسِۙ‏﴿۳﴾
১১৪-৩ : ‘মানুষের ইলাহের নিকট
مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۙ الۡخَـنَّاسِ ۙ‏﴿۴﴾
১১৪-৪ : আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হইতে’
الَّذِىۡ يُوَسۡوِسُ فِىۡ صُدُوۡرِ النَّاسِۙ‏﴿۵﴾
১১৪-৫ : ‘যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে,
مِنَ الۡجِنَّةِ وَالنَّاسِ‏﴿۶﴾
১১৪-৬ : ‘আল জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে।’