← সব সূরা
৯৩. আদ্ দোহা

মাক্কী · ১১ আয়াত

আরবি নাম الضحى · মাক্কী সূরা · ১১ আয়াত

৯৩. আদ্ দোহা

আরবি, বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আদ্ দোহা পড়ুন ও শুনুন

সূরা আদ্ দোহা এর আয়াতসমূহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
وَالضُّحٰىۙ‏﴿۱﴾
৯৩-১ : শপথ পূর্বাহ্নের,
وَالَّيۡلِ اِذَا سَجٰىۙ‏﴿۲﴾
৯৩-২ : শপথ রজনীর যখন উহা হয় নিঝুম,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىؕ‏﴿۳﴾
৯৩-৩ : তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেন নাই এবং তোমার প্রতি বিরূপও হন নাই।
وَلَـلۡاٰخِرَةُ خَيۡرٌ لَّكَ مِنَ الۡاُوۡلٰىؕ‏﴿۴﴾
৯৩-৪ : তোমার জন্য পরবর্তী সময় তো পূর্ববর্তী সময় অপেক্ষা শ্রেয়।
وَلَسَوۡفَ يُعۡطِيۡكَ رَبُّكَ فَتَرۡضٰىؕ‏﴿۵﴾
৯৩-৫ : অচিরেই তোমার প্রতিপালক তোমাকে অনুগ্রহ দান করিবেন আর তুমি সন্তুষ্ট হইবে।
اَلَمۡ يَجِدۡكَ يَتِيۡمًا فَاٰوٰى‏﴿۶﴾
৯৩-৬ : তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পান নাই আর তোমাকে আশ্রয় দান করেন নাই?
وَوَجَدَكَ ضَآ لًّا فَهَدٰى‏﴿۷﴾
৯৩-৭ : তিনি তোমাকে পাইলেন পথ সম্পর্কে অনবহিত, অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন।
وَوَجَدَكَ عَآٮِٕلًا فَاَغۡنٰىؕ ‏﴿۸﴾
৯৩-৮ : তিনি তোমাকে পাইলেন নিঃস্ব অবস্থায়, অতঃপর অভাবমুক্ত করিলেন,
فَاَمَّا الۡيَتِيۡمَ فَلَا تَقۡهَرۡؕ‏﴿۹﴾
৯৩-৯ : সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হইও না ;
وَاَمَّا السَّآٮِٕلَ فَلَا تَنۡهَرۡؕ‏﴿۱۰﴾
৯৩-১০ : এবং প্রার্থীকে ভর্ৎসনা করিও না।
وَاَمَّا بِنِعۡمَةِ رَبِّكَ فَحَدِّثۡ‏﴿۱۱﴾
৯৩-১১ : তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানাইয়া দাও।