← সব সূরা
৯৫. আত্ তীন

মাক্কী · আয়াত

আরবি নাম التين · মাক্কী সূরা · আয়াত

৯৫. আত্ তীন

আরবি, বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা আত্ তীন পড়ুন ও শুনুন

সূরা আত্ তীন এর আয়াতসমূহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
وَالتِّيۡنِ وَالزَّيۡتُوۡنِۙ‏﴿۱﴾
৯৫-১ : শপথ ‘তীন’ ও ‘যায়তূন’ - এর,
وَطُوۡرِ سِيۡنِيۡنَۙ‏﴿۲﴾
৯৫-২ : শপথ ‘সিনাই’ পর্বতের
وَهٰذَا الۡبَلَدِ الۡاَمِيۡنِۙ‏﴿۳﴾
৯৫-৩ : এবং শপথ এই নিরাপদ নগরীর,
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِىۡۤ اَحۡسَنِ تَقۡوِيۡمٍ‏﴿۴﴾
৯৫-৪ : আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে,
ثُمَّ رَدَدۡنٰهُ اَسۡفَلَ سَافِلِيۡنَۙ‏﴿۵﴾
৯৫-৫ : অতঃপর আমি উহাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি -
اِلَّا الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمۡ اَجۡرٌ غَيۡرُ مَمۡنُوۡنٍؕ‏﴿۶﴾
৯৫-৬ : কিন্তু তাহাদেরকে নয় যাহারা মু’মিন ও সৎর্কমপরায়ণ; ইহাদের জন্য তো আছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِالدِّيۡنِ‏﴿۷﴾
৯৫-৭ : সুতরাং ইহার পর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?
اَلَيۡسَ اللّٰهُ بِاَحۡكَمِ الۡحٰكِمِيۡنَ‏﴿۸﴾
৯৫-৮ : আল্লাহ্‌ বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?