← সব সূরা
৯৯. যিলযাল

মাদানী · আয়াত

আরবি নাম الزلزلة · মাদানী সূরা · আয়াত

৯৯. যিলযাল

আরবি, বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা যিলযাল পড়ুন ও শুনুন

সূরা যিলযাল এর আয়াতসমূহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্‌র নামে,
اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَا ۙ‏﴿۱﴾
৯৯-১ : পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে,
وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَهَا ۙ‏﴿۲﴾
৯৯-২ : এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে,
وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَهَا‌ ۚ‏﴿۳﴾
৯৯-৩ : এবং মানুষ বলিবে, ‘ইহার কী হইল?’
يَوۡمَٮِٕذٍ تُحَدِّثُ اَخۡبَارَهَا ۙ‏﴿۴﴾
৯৯-৪ : সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে,
بِاَنَّ رَبَّكَ اَوۡحٰى لَهَا ؕ‏﴿۵﴾
৯৯-৫ : কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন,
يَوۡمَٮِٕذٍ يَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۙ لِّيُرَوۡا اَعۡمَالَهُمۡؕ ‏﴿۶﴾
৯৯-৬ : সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
فَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرًا يَّرَهٗ ؕ‏﴿۷﴾
৯৯-৭ : কেহ অণু পরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে
وَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ‏﴿۸﴾
৯৯-৮ : এবং কেহ অণু পরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে।