দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
আরবি নাম الزلزلة · মাদানী সূরা · ৮ আয়াত
৯৯. যিলযাল
বাংলা অনুবাদ, তাফসির ও অডিও তিলাওয়াতসহ সূরা যিলযাল পড়ুন ও শুনুন
সূরা যিলযাল এর আয়াতসমূহ
৯৯-১ : পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হইবে,
৯৯-২ : এবং পৃথিবী যখন তাহার ভার বাহির করিয়া দিবে,
৯৯-৩ : এবং মানুষ বলিবে, ‘ইহার কী হইল?’
৯৯-৪ : সেই দিন পৃথিবী তাহার বৃত্তান্ত বর্ণনা করিবে,
৯৯-৫ : কারণ তোমার প্রতিপালক তাহাকে আদেশ করিবেন,
৯৯-৬ : সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বাহির হইবে, যাহাতে উহাদেরকে উহাদের কৃতকর্ম দেখান যায়,
৯৯-৭ : কেহ অণু পরিমাণ সৎকর্ম করিলে সে তাহা দেখিবে
৯৯-৮ : এবং কেহ অণু পরিমাণ অসৎকর্ম করিলে সে তাহাও দেখিবে।