আয়াত ৭তাফসীরসংরক্ষণوَّهُمۡ عَلٰى مَا يَفۡعَلُوۡنَ بِالۡمُؤۡمِنِيۡنَ شُهُوۡدٌ ؕ﴿۷﴾৮৫-৭ : এবং উহারা মু’মিনদের সঙ্গে যাহা করিতেছিল তাহা প্রত্যক্ষ করিতেছিল।
আয়াত ৮তাফসীরসংরক্ষণوَمَا نَقَمُوۡا مِنۡهُمۡ اِلَّاۤ اَنۡ يُّؤۡمِنُوۡا بِاللّٰهِ الۡعَزِيۡزِ الۡحَمِيۡدِۙ﴿۸﴾৮৫-৮ : উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে -
আয়াত ৯তাফসীরসংরক্ষণالَّذِىۡ لَهٗ مُلۡكُ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِؕ وَ اللّٰهُ عَلٰى كُلِّ شَىۡءٍ شَهِيۡدٌ ؕ﴿۹﴾৮৫-৯ : আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার ; আর আল্লাহ্ সর্ববিষয়ে দ্রষ্টা।
আয়াত ১০তাফসীরসংরক্ষণاِنَّ الَّذِيۡنَ فَتَـنُوا الۡمُؤۡمِنِيۡنَ وَ الۡمُؤۡمِنٰتِ ثُمَّ لَمۡ يَتُوۡبُوۡا فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ الۡحَرِيۡقِؕ ﴿۱۰﴾৮৫-১০ : যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।
আয়াত ১১তাফসীরসংরক্ষণاِنَّ الَّذِيۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمۡ جَنّٰتٌ تَجۡرِىۡ مِنۡ تَحۡتِهَا الۡاَنۡهٰرُ ؕؔ ذٰلِكَ الۡفَوۡزُ الۡكَبِيۡرُؕ﴿۱۱﴾৮৫-১১ : অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহাসাফল্য।
আয়াত ১৩তাফসীরসংরক্ষণاِنَّهٗ هُوَ يُبۡدِئُ وَيُعِيۡدُ ۚ﴿۱۳﴾৮৫-১৩ : তিনিই অস্তিত্ব দান করেন ও পুনরাবর্তন ঘটান,
আয়াত ১৭তাফসীরসংরক্ষণهَلۡ اَتٰٮكَ حَدِيۡثُ الۡجُـنُوۡدِۙ﴿۱۷﴾৮৫-১৭ : তোমার নিকট কি পৌঁছিয়াছে সৈন্যবাহিনীর বৃত্তান্ত -
আয়াত ১৯তাফসীরসংরক্ষণبَلِ الَّذِيۡنَ كَفَرُوۡا فِىۡ تَكۡذِيۡبٍۙ﴿۱۹﴾৮৫-১৯ : তবু কাফিররা মিথ্যা আরোপ করায় রত;
আয়াত ২০তাফসীরসংরক্ষণوَّاللّٰهُ مِنۡ وَّرَآٮِٕهِمۡ مُّحِيۡطٌۚ﴿۲۰﴾৮৫-২০ : এবং আল্লাহ্ উহাদের অলক্ষ্যে উহাদেরকে পরিবেষ্টন করিয়া রহিয়াছেন।