আয়াত ৮তাফসীরসংরক্ষণ৮৫-৮ : উহারা তাহাদেরকে নির্যাতন করিয়াছিল শুধু এই কারণে যে, তাহারা বিশ্বাস করিত পরাক্রমশালী ও প্রশংসার্হ আল্লাহে -
আয়াত ৯তাফসীরসংরক্ষণ৮৫-৯ : আকাশমণ্ডলী ও পৃথিবীর সর্বময় কর্তৃত্ব যাঁহার ; আর আল্লাহ্ সর্ববিষয়ে দ্রষ্টা।
আয়াত ১০তাফসীরসংরক্ষণ৮৫-১০ : যাহারা বিশ্বাসী নরনারীকে বিপদাপন্ন করিয়াছে এবং পরে তওবা করে নাই তাহাদের জন্য তো আছে জাহান্নামের শাস্তি, আছে দহন যন্ত্রণা।
আয়াত ১১তাফসীরসংরক্ষণ৮৫-১১ : অবশ্যই যাহারা ঈমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আছে জান্নাত, যাহার পাদদেশে নদী প্রবাহিত, ইহাই মহাসাফল্য।