← সব সূরা
৯২. আল লাইল
মাক্কী · ২১ আয়াত
আরবি + বাংলা
আরবি
বাংলা
🌙 রাত
A-
A+
surah092
surah-icon
বিসমিল্লাহ
সংরক্ষণ
দয়াময়, পরম দয়ালু আল্লাহ্র নামে,
আয়াত ১
তাফসীর
সংরক্ষণ
৯২-১ : শপথ রজনীর, যখন সে আচ্ছন্ন করে,
আয়াত ২
তাফসীর
সংরক্ষণ
৯২-২ : শপথ দিবসের, যখন উহা উদ্ভাসিত হয়
আয়াত ৩
তাফসীর
সংরক্ষণ
৯২-৩ : এবং শপথ তাঁহার, যিনি নর ও নারী সৃষ্টি করিয়াছেন -
আয়াত ৪
তাফসীর
সংরক্ষণ
৯২-৪ : অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন প্রকৃতির।
আয়াত ৫
তাফসীর
সংরক্ষণ
৯২-৫ : সুতরাং কেহ দান করিলে, মুত্তাকী হইলে
আয়াত ৬
তাফসীর
সংরক্ষণ
৯২-৬ : এবং যাহা উত্তম তাহা সত্য বলিয়া গ্রহণ করিলে,
আয়াত ৭
তাফসীর
সংরক্ষণ
৯২-৭ : আমি তাহার জন্য সুগম করিয়া দিব সহজ পথ।
আয়াত ৮
তাফসীর
সংরক্ষণ
৯২-৮ : এবং কেহ কার্পণ্য করিলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করিলে,
আয়াত ৯
তাফসীর
সংরক্ষণ
৯২-৯ : আর যাহা উত্তম তাহা অস্বীকার করিলে,
আয়াত ১০
তাফসীর
সংরক্ষণ
৯২-১০ : তাহার জন্য আমি সুগম করিয়া দিব কঠোর পথ।
আয়াত ১১
তাফসীর
সংরক্ষণ
৯২-১১ : এবং তাহার সম্পদ তাহার কোন কাজে আসিবে না, যখন সে ধ্বংস হইবে।
আয়াত ১২
তাফসীর
সংরক্ষণ
৯২-১২ : আমার কাজ তো কেবল পথনির্দেশ করা,
আয়াত ১৩
তাফসীর
সংরক্ষণ
৯২-১৩ : আমি তো মালিক পরলোকের ও ইহলোকের।
আয়াত ১৪
তাফসীর
সংরক্ষণ
৯২-১৪ : আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করিয়া দিয়াছি।
আয়াত ১৫
তাফসীর
সংরক্ষণ
৯২-১৫ : উহাতে প্রবেশ করিবে সে - ই, যে নিতান্ত হতভাগ্য,
আয়াত ১৬
তাফসীর
সংরক্ষণ
৯২-১৬ : যে অস্বীকার করে ও মুখ ফিরাইয়া নেয়।
আয়াত ১৭
তাফসীর
সংরক্ষণ
৯২-১৭ : আর উহা হইতে দূরে রাখা হইবে পরম মুত্তাকীকে,
আয়াত ১৮
তাফসীর
সংরক্ষণ
৯২-১৮ : যে স্বীয় সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য,
আয়াত ১৯
তাফসীর
সংরক্ষণ
৯২-১৯ : এবং তাহার প্রতি কাহারও অনুগ্রহের প্রতিদানে নয়,
আয়াত ২০
তাফসীর
সংরক্ষণ
৯২-২০ : কেবল তাহার মহান প্রতিপালকের সন্তুষ্টির প্রত্যাশায় ;
আয়াত ২১
তাফসীর
সংরক্ষণ
৯২-২১ : সে তো অচিরেই সন্তোষ লাভ করিবে।
↑ Top